শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মহিমান্বিত এ মাসে সাহরি ও ইফতারের গুরুত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আখতার ফয়জি: সারা বিশ্বের মুসলমান এবং পৃখীবিবাসীর জন্য রমজান মাস রহমত, বরকত, নাজাত এবং সম্প্রীতি শিক্ষার মাস।

রমজানে রয়েছে মুমিনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পুরস্কার। আল্লাহ তাআলা বলেছেন রোজা আল্লাহ তাআলার জন্য এবং এর প্রতিদান তিনি নিজেই দিবেন।

রমজানে নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা অন্যান্য মাসের চেয়ে বহুগুণে বাড়িয়ে দেন। রমজানের বিশেষ দুটি আমল হলো সাহরি ও ইফতার।

রোযাদারের জন্য সাহরী খাওয়া ও ইফতার করা সুন্নাত। বিশেষ কিছু না পেলে সামান্য খাদ্য বা কেবল পানি পান করলেও সাহরীর সুন্নাত আদায় হয়ে যাবে।

ইফতার খুরমা কিংবা খেজুর দ্বারা করা সুন্নাত। তা না পেলে পানি দ্বারা ইফতার করবে।

ইফতারের কিছুক্ষণ পূর্বে এ দু‘আটি বেশী বেশী পড়বে:

يَا وَا سِعَ الْمَغْفِرَةِ اِغْفِرْلِىْ

অর্থঃ হে মহান ক্ষমা দানকারী! আমাকে ক্ষমা করুন। (শু‘আবুল ঈমান: ৩/৪০৭)

بِسْمِ اللهِ وَعَلى بَرَكَةِ اللهِ

"বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ" বলে ইফতার শুরু করবে এবং ইফতারের পর নিম্নের দুটি দু‘আ পড়বে:

১. اَللّهُمَّ لَكَ صُمْتُ وَعَلي رِزْقِكَ اَفْطَرْتُ

(অর্থ: হে আল্লাহ! আমি তোমারই জন্য রোযা রেখেছি, এবং তোমারই দেয়া রিযিক দ্বারা ইফতার করলাম।) (আবূ দাঊদ: ১/৩২২)

২. ذَهَبَ الظَّمَأُ وَابْـتَلَّتِ العُرُوْقُ وَثَبَتَ الاَ جْرُ اِنْ شَاءَ الله تَعَا لى

(অর্থঃ পিপাসা দূরীভূত হয়েছে, ধমনীসমূহ সতেজ হয়েছে, এবং ইনশাআল্লাহ রোযার সওয়াব নিশ্চিত হয়েছে।) (আবূ দা্উদ: ১/৩২১)

৩. ইফতারির দাওয়াত খেলে মেজবানের উদ্দেশ্যে এই দু‘আ পড়বে:

اَفْطَرَعندكم الصائمون واكل طعامكم الابرار وصلت عليكم الملئكة

(অর্থঃ আল্লাহ করুন যেন রোযাদারগণ তোমাদের বাড়ীতে রোযার ইফতার করে এবং নেক লোকেরা যেন তোমাদের খানা খায় এবং ফেরেশতাগণ যেন তোমাদের উপর রহমতের দু‘আ করে।) (আস্সুনানুল কুবরা, নাসাঈ ৬:৮১, ইবনুস সুন্নি ৪৩৩)

আরো পড়ুন-রমজানের খবর যে ব্যক্তি আগে দেবে তার জন্য কি জাহান্নাম হারাম?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ