মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

পবিত্র রমজানে তরুণদের প্রতি নোমান আলী খান’র উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোমান আলী খান
দাঈ ও কুরআন গবেষক

আমার প্রিয় তরুণ প্রজন্ম! যদি আপনি রোজা রেখে বাসায় আছেন আর বসে বসে সিনেমা দেখছেন, তাহলে আপনি আসলে রোজা রাখছেন না। আপনি রোজা রাখছেন না। কারণ আপনার অন্তর এখনো আপনার ভুল আকাঙ্ক্ষাগুলোর কাছে হার স্বীকার করছে।

রোজা রাখার এই অনুশীলনটার উদ্দেশ্যই হল যে আপনি প্রতিনিয়ত মনে করবেন যে যেভাবে আমি আমার ক্ষুধা, তৃষ্ণার বিরুদ্ধে যুদ্ধ করছি, আমাকে আমার চোখের আকাঙ্ক্ষার বিরুদ্ধেও লড়তে হবে, আমাকে আমার মুখের (কথার) বিরুদ্ধেও লড়তে হবে।

আমাকে লড়তে হবে আমার জিহবা, আমার হরমোনের বিরুদ্ধেও।আমাকে এখন আমার সবকিছুর বিরুদ্ধেই লড়তে হবে। এর মাঝে দৃশ্যমান হল খাওয়া আর পান করা থেকে বিরত থাকা। কিন্তু আর সবকিছুও রোজার মাঝে রয়েছে।

‘লাআল্লাকুম তাত্তাকুন’। আশা করা যায় তোমরা আল্লাহভীরু হতে পারবে। এই জিনিসটাই যদি আমাদের মনে না থাকে তাহলে বনী ইসরাইলের সাথে আমাদের আর কোন পার্থক্য থাকছে না।

তারাও রোজা রাখতো, কিন্তু তাদের মাঝে কী ছিল না? তাদের তাকওয়া ছিল না, কিন্তু তারাও রোজা রাখতো।

আপনি যদি এটাই ভুলে যান যে কেন আপনি রোজা রাখছেন, তাহলে আপনি তাই করছেন যা বনী ইসরাইল করতো। আল্লাহ আপনাকে বলছেন, কুতিবা আলাইকুম আসসিয়াম। আলাইকুম ‘মুকাদ্দাম’, এটাকে বলা হয় জার মাজরুর মুকাদ্দাম।

বিশেষত তোমাদের উপর, এখন তোমাদের পালা। আমি তোমাদেরকে তাই দিচ্ছি, যা আগের প্রজন্মের ওদেরকেও দিয়েছিলাম, তারা এর থেকে কোন উপকার পায়নি, তারা তাকওয়া অর্জন করতে ব্যর্থ হয়েছে, আশা করি যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ এটাই বলছেন।

আরও পড়ুন : সুখী ও ভালোবাসাময় দাম্পত্য জীবনের কিছু পাথেয় : নোমান আলি খান

সম্পূর্ণ লেকচারটি দেখতে ভিঢিওতে ক্লিক করুন ...


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ