শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

তুরস্কে কিরাত প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি বিচারক শাইখ আহমাদ ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে অনুষ্ঠিতব্য ষষ্ঠ আন্তর্জাতিক হিফজুল কুরআন ও কিরাত প্রতিযোগিতা ২০১৮ এর বিচারক হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের নাগরিক শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। তিনি মাওলানা কারী মুহাম্মদ ইউসুফ রহ. এর জৈষ্ঠ্য পুত্র।

এ প্রতিযোগিতায় ৭৫টি দেশ অংশগ্রহণ করছে। ৩০ মে প্রতিযোগিতার সমাপনী দিনে বিচারকদের সম্মাননা এবং প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান।

শাইখ কারী আহমাদ বিন ইউসুফ আল আজহারী তুরস্ক সরকারের রাষ্ট্রীয় অতিথি হয়ে গত ১৮ মে ঢাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী বাংলাদেশীদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি কুরআনের উপরে সর্বোচ্চ ডিগ্রি মুত্তাসিল সনদের অধিকারী ও ১০ কিরাতের বিশেষজ্ঞ। শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী আন্তর্জাতিক কিরাত তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সহ-সভাপতি।

এর আগেও তিনি ব্রুনাইয়ে ৬০তম আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা ২০১৮, জর্ডান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০১৭, অল ইন্ডিয়া কিরাত প্রতিযোগিতা ২০১৭, তানজানিয়া ইস্ট আফ্রিকা কম্পিটিশন, ইরাকের কুরদিস্তান কম্পিটিশনের এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত শাইখ আহমাদ ইউসুফ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ