মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

আপনি কি জানেন কেন বেশির ভাগ লিফটে আয়না থাকে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেকেই হয়ত ভাববেন লিফ্‌টের আয়না আসলে হেয়ারস্টাইলটা একটু ঠিকঠাক করে নেওয়ার জন্য বা মিটিংয়ে যোগ দেওয়ার আগে নিজেকে একটু পরিপাটি করে নেওয়ার জন্য। যদি এটাই ভেবে থাকেন আপনি, তা হলে খুব ভুল ভাবছেন।

সাজগোজের চেয়েও আয়না রাখার পিছনে আরও অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। খুব ভেবে-চিন্তে লিফ্‌টে আয়না চালু হয়েছিল। লিফ্‌টে আয়নার গুরুত্ব কী জেনে নিন।

সুরক্ষা
লিফ্‌টে আয়না রাখার পিছনে মূল কারণ সুরক্ষা। আপনার পাশের বা পিছনের ব্যক্তি কী করছেন মুখ ঘুরিয়ে তা দেখা আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু আয়না থাকলে খুব সহজেই তা জানতে পারবেন। প্রথম দিকে লিফ্‌ট থাকত অভিজাতদের বাড়ি এবং বিলাসবহুল হোটেলেই। সেখানে তাদের প্রাণ সংশয় থাকত। সেই ভয় কাটাতে আয়না লাগানো হয়।

আয়না থাকলে হুইলচেয়ার ব্যবহারকারীদেরও খুব সাহায্য হয়। লিফ্‌টের ভিতরে এগিয়ে আসতে বা পিছিয়ে যাওয়ার প্রয়োজন হলে, আয়না দেখে খুব সহজেই তাঁরা পিছনে কতটা জায়গা আছে তা বুঝতে পারেন।

ক্লসট্রোফোবিয়া
ছোট এবং বদ্ধ স্থানে ভয়, অনেকেরই এই ফোবিয়া আছে। যার জন্য তাঁরা লিফ্‌টে উঠতে ভয় পান। এই ভয় কাটাতে কাজ করে আয়না। আয়না লাগানো থাকলে লিফ্‌টে অনেকটাই জায়গা আছে মনে হয়। ভিতরে আটকা পড়ার ভয়টাও অনেকটা কমে আসে।

একঘেয়েমি
যাঁদের অফিস বহুতলের অনেকটা উপরে, অনেকটা সময় তাঁদের লিফ্‌টে কাটাতে হয়। সেই সময়টা যদিও এমন বেশি কিছু নয়। তা সত্ত্বেও ওই সময়টুকুই তাঁদের কাছে লিফ্‌টে থাকাটা বিরক্তির হয়ে দাঁড়ায়।

কারণ ভিতরে চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর করার কিছুই থাকে না। আর এই একঘেঁয়েমি কাটাতে আয়নার তুলনা হয় না। নিজেকে দেখতে দেখতেই কখন যে গন্তব্য ফ্লোরে পৌঁছে যাবেন টের পাবেন না।

আনন্দবাজার/এইচজে

আরো পড়ুন আপনি কি রাতে মোবাইল পাশে নিয়ে ঘুমোন? জেনে নিন ক্ষতিগুলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ