মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

হিজাব নিয়ে ভুল ধারণা ভাঙতে অমুসলিম নারীরা হিজাব পরলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মাথায় হিজাব পরা নিয়ে মুসলিম নারীরা যে বিশ্বজুড়ে নিত্যদিন যে বৈষম্যের মুখোমুখি হচ্ছেন, এর থেকে উত্তরণের জন্য ও ভুল ধারণা ভাঙতে অমুসলিম নারীরা হিজাব পরলেন ।

এলি লয়েড ও তার ১১ বছর বয়সী মেয়ে গ্রেস, এই দুই অমুসলিম নারী রমজান উপলক্ষ্যে ৩০ দিনের ‘ওয়ার্ল্ড হিজাব ডে (ডব্লিউএইচডি)’ এর উদ্যোগে মাসব্যাপী হিজাব-চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন।

ইংল্যান্ডের এই দুই খ্রিস্টান নারী বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বাস করছেন। হিজাব পরিহিত মুসলিমদের প্রতি বিশ্বজুড়ে যে ধর্মান্ধতা চলছে, তার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে তারা এই আয়োজনে অংশ নিচ্ছেন।

ডব্লিউএইচডি’র প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্কের বাসিন্দা নাজমা খান। মুসলিম নারীরা কেন হিজাব পরতে পছন্দ করে, সে সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন।

নাজমা খান বলেন, লয়েডের মতো অংশগ্রহণকারীরা হিজাবের বিরুদ্ধে নেতিবাচক ধারণাগুলো ভাঙতে সাহায্য করবে।

নাজমা খান বলেন, ‘৩০ দিনের রামাদান হিজাব চ্যালেঞ্জে আমাদের অংশগ্রহণকারীদের নিয়ে আমরা কেবল গর্বিতই নই, তাদের সমর্থন আমাদেরকে সম্মানিত ও বিনীত করেছে।’

সূত্র: এববিএস নিউজ

আরো পড়ুন- অন্যকেউ কাজা রোজা আদায় করতে পারবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ