মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

আশাহত মানুষের প্রতি কুরআনের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ফয়জুল্লাহ
আলেম ও সাংবাদিক

‘নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আছে। অবশ্যই কষ্টের পরে স্বস্তি আছে।’ -সুরা আলামনাশরাহ, আয়াত- ৬

আমাদের অনেকের জীবনেই মাঝে মাঝে কিছু সময় আসে যখন মনে হয় ‘নাহ, আর হবে নাহ/আর পারছি না’। অথবা হয়ত কখনো জীবনের মুহূর্তগুলো এতই কঠিন লাগে যে আর আশা খুঁজে পাই না।

নিজের উপরে বিশ্বাস হারিয়ে যেতে থাকে। হয়ত কখনো কোনো ভুলের কারণে হওয়া কষ্ট এত তীব্র হয় যে মনে হতে পারে জীবনের ফেলে আসা পথগুলো আসলে ভুল ছিল।

আবার এমনও মনে হয়, আমি যে জীবন কাটাচ্ছি, হয়ত এ থেকে খুব ভালো কিছু দূরে থাক, এই কঠিন পৃথিবীতে কোনরকম কিছু করেও টিকে থাকতে পারবো বলে আশা করা যায় না।

জানি না কত জনের এমন মনে হয়। তবে আসলে মনের ভেতরে এমন নানান চিন্তা নিয়ে গুমরে মরা মানুষের সংখ্যা একেবারে কম নয়। যখন চারপাশের অন্যায়, ফিতনাহ, অসুস্থতা আমাদেরকে কাবু করে নেয় তখন এমনটা হতেই পারে।

হাদীসের দরসে একদিন উস্তাদ বলছিলেন, জীবনের কঠিন সময়গুলোতে তিনি ভারাক্রান্ত হৃদয়ে কুরআনুল কারীমের পাতা ওল্টান এলোমেলো।

যেখানেই চোখ পড়ে সেখানে দেখতে পান তার জীবনে মুখোমুখি হওয়া সেই পরিস্থিতি নিয়েই যেন আল্লাহ কিছু বলে রেখেছেন! আমি বেশ অনেকজনের কথা জানি যারা হুবহু এই অভিজ্ঞতা পেয়েছেন।

যখন মুখ ফেরানোর আর কোনো উপায় থাকে না, তখন বাধ্য হয়ে আল্লাহর দিকে ফিরে যেতে হয়। তখন বাধ্য হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হয়। কিন্তু দয়াময় আল্লাহ কোনদিন কাউকে ফিরিয়ে দেন না।

আল্লাহ তাঁর পবিত্র কালামে সে কথাই বলে দিয়েছেন- ‘আর আমার বান্দারা যখন আপনার কাছে জিজ্ঞেস করে আমার ব্যপারে, আমি তো রয়েছি সন্নিকটেই। আমি বান্দার প্রার্থনা কবুল করি, যখন সে আমাকে আহ্বান করে। কাজেই তারা যেন আমার হুকুম মেনে চলে এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস স্থাপন করে। যাতে তারা সঠিক পথের দিশা লাভ করতে পারে।’ (সুরা বাকারা:১৮৬)

আরও পড়ুন : পবিত্র কুরআনে বর্ণিত মুমিনের ১০ গুণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ