মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি যেতে পারবে কাতার এয়ারলাইন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের উপর সৌদির অবরোধের পর দুই দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে উমরাকারীদের বহনকারী কাতার এয়ারলাইন্স এ বছর সরাসরি সৌদি যাওয়া অনুমতি পেয়েছে।

খবর আনাদলু এজেন্সি জানিয়েছে, রোজার শেষ ১০ দিন কাতারের অধিবাসীদের জন্য সৌদিতে ওমরাহ করার অনুমতি দেয়া হয়েছে। এ সময় অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে কাতার এয়ারলাইন্স আসতে পারবে।

মঙ্গলবার সৌদির হজ ও ওমরাহ-সংক্রান্ত মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের স্থায়ী বাসিন্দারা সৌদিতে ভ্রমণের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

গত বছরের জুন থেকে কাতারের ওপর সব ধরনের অবরোধের পর সেখানে সরাসরি বিমান চলাচলও বন্ধ রয়েছে। হজযাত্রীরা সরাসরি বিমানে করে হজ করতে আসতে পারত না।

সৌদি সংবাদ সংস্থা জানায়, আবেদনকারী ভিসার জন্য অবশ্যই অনলাইনে দোহার সৌদি অ্যাম্বাসিতে আবেদন করতে হবে।

এটাই প্রথম ঘটনা এক বছরের মধ্যে দুদেশের সম্পর্ক অবনতির পর কাতারের ওমরাহ পালনকারীদের জন্য সৌদিতে আসার অনুমতি দিয়েছে।

কাতারে সামরিক হামলার হুমকি সৌদি আরবের!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ