সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোগীর নাকের মধ্যে জোঁক, নার্স অজ্ঞান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই সপ্তাহ ধরে নাকের ভেতরে বেজায় অস্বস্তি অনুভব করছিলেন দক্ষিণ চীনের বাসিন্দা ৫১ বছর বয়সী এক ভদ্রলোক।

সেই সঙ্গে চলছিল নাক থেকে ক্রমাগত রক্তপাত। চিকিৎসার জন্য তিনি পৌঁছান স্থানীয় বেইহাই পিপলস হসপিটালে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’র প্রতিবেদন বলা হয়েছে, চিকিৎসক জিওগুয়াংগ বেইহাই পিপলস’হসপিটালের ইএনটি বিভাগীয়প্রধান। তিনি ওই ব্যক্তিকে শান্ত থাকতে বলেন এবং খুবই সাবধানে তার নাক থেকে একটি জোঁক বের করে আনেন। জোঁকটিকে দেখে চোখ ছানাবড়া হয়ে যায় রোগীর।

হাসপাতালে নাক থেকে জোঁকটিকে বের করে আনার দৃশ্য দেখে এক নার্স অজ্ঞান হয়ে পড়েন।

জানা যায়, ভদ্রলোক কর্মসূত্রে ইউনান প্রদেশে থাকেন। সম্প্রতি তিনি নাকে রক্তক্ষরণ নিয়ে বাড়ি ফিরে আসেন। তার স্ত্রী দেখতে পান, নাক থেকে কিছু একটা উঁকি দিচ্ছে। তার পরেই তাকে বেইহাই পিপলস’ হসপিটালে নিয়ে যাওয়া হয়। নাকে অ্যান্ডোস্কোপি করে দেখা যায় সেখানে এক জোঁক অবস্থান করছে।

আরো পড়ুন আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দিয়ে চরম বিতর্কে প্রণব!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ