শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দাম বাড়ছে কম্পিউটারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:   বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ এর বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আব্দুল মাল আবুল মুহিত।

নতুন এই বাজেট বাস্তবায়িত হলে কম্পিউটারের মূল্য ১১ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস)।

শনিবার বিকেলে বিসিএস ইনোভেশন সেন্টারে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা সভায় বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ বাজেট প্রতিক্রিয়ায় মতামত ব্যক্ত করেন।

ঘোষিত বাজেট সার্বিকভাবে প্রশংসনীয় হলেও তথ্যপ্রযুক্তি খাতে ৮৪.৭১ এবং ৮৪.৭৩ শিরোনাম সংখ্যা/ এইচ এস কোড- এ ব্যবসায়ী পর্যায়ে কম্পিউটার ও এর যন্ত্রাংশের মূল্য সংযোজন কর(মূসক) অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব হয়েছে অথচ গতবছর এই কর অব্যাহতি চালু ছিল।

এর ফলে কম্পিউটার ও এর যন্ত্রাংশের মূল্য প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পাবে যা ডিজিটাল বাংলাদেশ গঠনের অন্তরায় বলে উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার, মহাসচিব মোশারফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন, পরিচালক মো. আছাব উল্লাহ্ খান জুয়েল, মো. মোস্তাফিজুর রহমান, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক এস এম মুহিবুল হাসান, এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা, স্টারটেকের অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁইয়া এবং প্রমুখ।

আরো পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ