বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মোজায় দুর্গন্ধ হলে কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোজায় ভেজা বা চটচটে ভাব। কিন্তু জুতা খোলার উপায় নেই। কারণ, জুতা খুললেই প্রচণ্ড দুর্গন্ধ!

মোজায় পারফিউম বা পাউডার মেখেও লাভ হয় না। তাহলে উপায়! উপায় আছে। জেনে নিন কীভাবে মুক্তি পাবেন এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে।

সুতির মোজা ব্যবহার করুন। যাদের এমন সমস্যা হয়, তাদের ঘন ঘন চা বা কফি না খাওয়াই ভালো। মসলাদার (স্পাইসি) খাবারদাবার এড়িয়ে চলুন।

সপ্তাহে অন্তত একবার জুতার ভেতরে সুগন্ধি পাউডার দিয়ে, ভালো করে কাপড় দিয়ে মুছে নিন। মাঝেমধ্যে জুতাগুলোকে রোদে দিন। একই মোজা দু’দিন ব্যবহার করবেন না।

নিয়মিত পা পরিষ্কার রাখুন। বাইরে থেকে ঘরে ফিরে গরম পানিতে একটু লবণ ফেলে ভালো করে পা ধুয়ে নিন। ভালো করে পা মুছে, ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

গরমে সুস্থ থাকতে যা খাবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ