মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

ফজর নামাজ আদায়ের উত্তম সময় কোনটি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই ফজরের নামায একটু ফর্সা করে পড়া উত্তম। এতটুকু সময় হাতে নিয়ে পড়া উচিত যে, মাসনূন কিরাত অনুপাতে সালাত শেষ করার পরও এতটুকু সময় বাকি থাকে যে, যদি কোন কারণে নামায না হয়ে থাকে, তাহলে সূর্য উদয়ের আগেই যেন আবার পড়া যায়।

হাদীসের মাঝে ফর্সা করে ফজরের নামায পড়া বিষয়ে অধিক সওয়াবের সুসংবাদ দেয়া হয়েছে। নিম্নোক্ত হাদিসটি সেই সুসংবাদের দিকেই ইশারা করে।

হযরত রাফে বিন খাদীয রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি যে, তোমরা ফজরের নামায ফর্সা করে পড়, কেননা এর সওয়াব অনেক বেশি। [সুনানে তিরমিজী, হাদীস নং-১৫৪] হাদীসটি সহীহ।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামায যথা সময়ে উত্তমরূপে আদায়ের তাওফিক দান করুন।

আরও পড়ুন : ফজর নামায কাযা হওয়া থেকে বাঁচতে ৪ পরামর্শ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ