শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

মালয়েশিয়ার যে মসজিদে পর্যটকদের যেতে মানা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মালয়েশিয়ার কোটা কিনাবালু শহরের প্রধান মসজিদের সামনে দাঁড়িয়ে হেলেদুলে নেচে সেটা নিজের মোবাইরের ক্যামেরায় ধারণ করেন দুই নারী। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়।

এই ঘটনার পর কঠোর হয়েছে মসজিদ কর্তৃপক্ষ। জানা গেছে, মালয়েশিয়ার ওই মসজিদে পর্যটক নিষিদ্ধ করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাফ প্যান্টের সঙ্গে টপস পরিহিত দুই নারী মসজিদ সংলগ্ন প্রাচীরে উঠে কোমর দুলিয়ে নাচছেন।

স্থানীয় কর্মকর্তাদের ধারণা, এই দুই নারী পূর্ব এশিয়া থেকে দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটক। ভিডিওতে একজন পথচারীকে বলতে শোনা যায়, কেন তারা প্রাচীর থেকে পড়ে যাচ্ছে না?

বিদেশি পর্যটকদের এ ধরনের অগ্রহণযোগ্য আচরণের নিন্দা জানিয়েছেন মসজিদের চেয়ারম্যান জামাল সাকারান। ওই মসজিদে সাময়িকভাবে পর্যটক নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এখনো ওই নারীদের পরিচয় জানা যায়নি। সাবাহ প্রদেশের পর্যটনমন্ত্রী ক্রিশ্চিনা লিউ বলেন, মসজিদ প্রাঙ্গণে নাচের ব্যাপারে ওই দুই পর্যটক সম্ভবত অজ্ঞাত ছিলেন। সে কারণে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না। কালের কণ্ঠ।

আরও পড়ুন : আরেকটি মসজিদের শহর, গল্পে গল্পে একাল সেকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ