মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে সবচেয়ে বড় হালাল খাবার ফেস্টিভাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আমেরিকায় বৃহত্তম হালাল ফুড ফেস্টিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার।

ষষ্ঠতম হালাল ফুড ফেস্টিভাল আমেরিকার ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট শহরে অনুষ্ঠিত হবে। ষষ্ঠতম হালাল ফুড ফেস্টিভালে ভারত, পাকিস্তান, ওরিয়েন্টাল, আরব, ভূমধ্যসাগরীয় অঞ্চল, আফ্রিকা এবং আমেরিকার রাঁধুনি এবং হোটেলের মালিকগণ অংশগ্রহণ করবেন।

এই ফেস্টিভালে ইসলামি শরিয়ত মোতাবেক হালাল খাদ্য রান্না করা হবে। বিদেশি মুসলিমদের অনেক খাদ্য মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়েছে দিন দিন।

জনপ্রিয় খাবারের মধ্যে জাইরু (এক প্রকার কাবাব), হুমুস (এই খাবারের প্রধান উপাদান ডাল বা মটর এবং এটি সাধারণত একটি স্নেক বা জলখাবার হিসেবে খাওয়া হয়ে থাকে), চিকেন গ্রিল এবং চটপটি রয়েছে।

এই উৎসবে অংশগ্রহণ করার ক্ষেত্রে নাম নিবন্ধন করতে ৭ ডলার করে নেওয়া হচ্ছে। হালাল ফুড ফেস্টিভাল পাশাপাশি মজাদার প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এছাড়াও গহনা, জহরত ও শিল্পকর্ম প্রদর্শন করা হবে। এ অনুষ্ঠানে মুসলমানদের সঙ্গে সঙ্গে অন্য ধর্মের লোকদেরও সমাগম ঘটে সমানতালে।

গাজীপুর নির্বাচনে কে কত ভোট পেলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ