শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কাবার গিলাফে আগুন লাগানোর ভিডিও ভাইরাল; নিন্দার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কাবা শরিফের গিলাফে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করায় গণধোলাই ও গ্রেফতারের ঘটনা ঘঠেছিলো গত ৬ ফেব্রুয়ারি।

কিন্তু সে ঘটনার ছবি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হলেও ভিডিওটি প্রকাশ হয়নি এতদিন। ওই ঘটনার ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অভিযুক্তের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়।

পবিত্র কাবাঘরে আগুন লাগানোর চেষ্টা চালালে নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

ঘাতক ব্যক্তির গ্রেফতারের ভিডিওটি সামাজিক নেটওয়ার্কে প্রকাশ পাওয়ার পর সেটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি টুইটারেও প্রকাশ করা হয়েছে।

ভিডিওটিতে দেখা গেছে এক ব্যক্তি হঠাৎ কাবা শরিফের গিলাফে বোতল থেকে পেট্রোল ছুড়ে উচ্চস্বরে কথা বলছে।

প্রথমে কেউ কিছু বুঝে না ওঠলেও একটু পরেই তাওয়াফরত লোকজন বিষয়টি বুঝতে পারে এবং তাকে গণধোলাই ও পুলিশের কাছে তুলে দেয়।

অভিযুক্ত ব্যক্তি পেট্রোল ছুড়ে বলতে থাকে, হে হাজিরা এদিকে আসো, হে মুসলমানরা এদিকে আসো, এ কাবা আমি জ্বালিয়ে দেবো...।

তবে গ্রেফতারের সময় বলা হয়েছে, ব্যক্তিটির মানসিক সমস্যা রয়েছে, তখন উপস্থিত হাজিরা অবমাননাকর কাজের জন্য ওই ঘাতকের মৃত্যুর আবেদন জানিয়ে স্লোগান দিচ্ছিল।

এদিকে কাবা ঘরের বিশেষ নিরাপত্তা পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কাবার গিলাফে আগুন দেয়ার পর নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করার চেষ্টা চালিয়েছিল।

ডেইলি পাকিস্তান থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ 

তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ