সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নিখোঁজ মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের চৌগাছা থেকে শর্মিলা খাতুন (১০) নামে এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার পরে উপজেলার ফকিরাবাদ মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শর্মিলা উপজেলার হাকিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং হাকিমপুর দাখিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ২২ জুন থেকে নিখোঁজ ছিল সে।

হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, শর্মিলা গত ২২ জুন থেকে নিখোঁজ ছিল। এ ব্যাপারে তার বাবা চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা মাঠের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে চৌগাছা থানায় সংবাদ দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

চৌগাছা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে চৌগাছা থানায় নেয়া হয়েছে। সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাদক কারবারে আইন-শৃঙ্খলা বাহিনীর ২৫০ জন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ