বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

স্কুলছাত্রের প্রাণ বাঁচালেন ওসি শাহজাহান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ  কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবিরের সাহসী পদক্ষেপ ও আন্তরিকতায় এক স্কুলছাত্র নিশ্চিত মৃত্যুর পথ থেকে বেঁচে এসেছে।

বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে কুমিল্লা-মীরপুর সড়কের ভিশন হাসপাতালের পূর্বদিকে একটি বালুভর্তি ট্রাকের চাপায় সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও নগরপাড় গ্রামের জয়দল হোসেনের ছেলে মো. হৃদয় (১৪) আহত হয়।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

হৃদয়ের দুর্ঘটনার খবর পেয়ে লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ে শত শত শিক্ষার্থী বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিস ও থানায় উপস্থিত হয়ে বিক্ষোভ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল হক ও থানার ওসি এসএএম শাহজাহান কবির অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেয়। পরে শিক্ষার্থীরা শান্ত হয়।

এ সময় বেশকিছু শিক্ষার্থী থানার সামনে অবস্থান করছিল। আটককৃত বালুভর্তি ট্রাকটি থানায় প্রবেশ করার মুহূর্তে ব্রিজে ওঠার সময় এপ্রোচ দেবে রেলিংয়ের সঙ্গে হেলে পড়ে।

এ সময় একই স্কুলের নবম শ্রেণির ছাত্র ও সাহেবাবাদ পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. ইসরাফিল (১৫) ট্রাক এবং ব্রিজের রেলিংয়ের মাঝখানে চাপা পড়ে।

তাৎক্ষণিক থানার ওসি শাহজাহান কবির জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ৪০ মিনিট ব্রিজের রেলিংয়ে ঝুলে থেকে এলাকাবাসী ও পুলিশ বাহিনীর সহযোগিতায় ব্রিজের রেলিং ভেঙে ছাত্রটিকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

থানার ওসি ইসরাফিলের পরিবারের সদস্যদের হাতে তাৎক্ষণিক নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন।

থানার ওসির এ সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের জনগণ তার ভূয়সী প্রশংসা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

আরও পড়ুনঃ কোম্পানিগঞ্জ থানার ওসি কারাগারে।

এসএনএস-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ