সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আল্লাহ রাসুলের বিধান নিয়ে তসলিমা নাসরিনের কটাক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: শুক্রবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ধর্ম  পালন সম্পর্কে মন্তব্য করে বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিাম নাসরিন বলেন,  ধর্ম পালন করলে আল্লাহ রসুল যেভাবে পালন করতে বলেছেন, সেভাবেই পালন করা উচিত।এইসব অন্ধত্বকে সম্পূর্ণ বরণ করতে না পারলে সভ্য মানুষের মতো বাঁচা শিখতে হবে।

তসলিমা নাসরিন বলেন, ফটো তোলা, টেলিভিশন দেখা, গান বাজনা শোনা, সিনেমা থিয়েটারে যাওয়া, বিধর্মী বা কাফেরদের সংগে বন্ধুত্ব করা বা তাদের খেলা দেখা বা তাদের সমর্থন করা, তাদের দেশে ঘুরতে যাওয়া বা বসবাস করা।

তাদের আইন মানা, চাকরি বা ব্যবসায় তাদের বস বলে মানা, তাদের বানানো জিনিসপত্র, ফর এক্সাম্পল গাড়ি, কম্পিউটার, মোবাইল ফোন, ফেসবুক, টুইটার, গুগল ব্যবহার করা- সবই হারাম।

তিনি আরও বলেন, শুধু তাই নয়, শরিয়া আইন আনতে হবে। শরিয়া আইন ছাড়া বাঁচা কোনও মুসলমানের বাঁচা নয়। সার্ট প্যান্ট টাই কোট বিধর্মীদের পোশাক। পরা চলবে না।

মেয়েদের তো ঘরের বাইরে বেরোনো অনৈসলামিক, বেরোলে বোরখা পরতে হবে, শাড়ি পরাও তো হারাম, শাড়ি হিন্দুদের পোশাক। পরতে হবে মাথা থেকে পা পর্যন্ত জোব্বা।

তসলিমা নাসরিন লিখেছেন, স্বামীর প্রতিটি আদেশ মানতে হবে, লেখাপড়া চাকরি বাকরি চলবে না। স্বামীর মার সহ্য করতে হবে, সতীন থাকলে সতীন সহ্য করতে হবে।

দিন রাত আল্লাহ রসুলের নাম জপতে হবে, তাঁদের সুনাম করতে করতে মুখে ফেনা তুলে ফেলতে হবে। কবরের আযাবের কথা মনে করে কান্নাকাটি করতে হবে।

দুনিয়াদারির আরাম আয়েশ বাদ দিতে হবে। বুঝতে হবে এই দুনিয়ায় আল্লাহ মানুষদের পাঠিয়েছেন শুধু ঈমান পরীক্ষার জন্য, আসল দুনিয়া পরপারে। পরপারের সম্বল করতে হবে।

সব শেষে তিনি লিখেছেন, এইসব অন্ধত্বকে সম্পূর্ণ বরণ করতে না পারলে সভ্য মানুষের মতো বাঁচা শিখতে হবে। যুক্তির পক্ষে আর মানবতার পক্ষে।

রাস্তাঘাটে মুসলমানদের হেনস্থা করা বন্ধ করুন : তসলিমা নাসরিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ