মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ভারতে নির্মাণ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গম্বুজ! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : ভারতের পুণেতে বিশ্বের সবচেয়ে বড় গম্বুজ নির্মাণ করা হচ্ছে পুণের ময়িরের এমআইটি কলেজ চত্বরে। চলছে সেই গম্বুজ নির্মাণের কাজ। গোটা গম্বুজের ব্যাসার্ধ ১৬০ ফুট। এতদিন পর্যন্ত ভ্যাটিকান শহরের সেন্ট পিটারস গির্জার গম্বুজ ছিল সবচেয়ে বৃহৎ। এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে পুণের এমআইটি কলেজ চত্বরে তৈরি হওয়া এই গম্বুজ।

এই গম্বুজটি প্রার্থণার হল হিসেবে ব্যবহার করা হবে। এর ভেতরে প্রায় সাড়ে তিন হাজার লোক একসঙ্গে ঢুকতে পারবেন। গম্বুজের মধ্যে শুধু প্রার্থণা হল নয়, থাকবে একটি লাইব্রেরিও। সেই লাইব্রেরির নাম হবে ‘ওয়ার্ল্ড পিস লাইব্রেরি’। এখানে থাকবে বহু ধরনের বই, সঙ্গে বেশ কিছু দুর্লভ বইয়ের কালেকশনও থাকবে।

ওই গম্বুজের প্রার্থণা হলের ভেতর থাকবে ৫৪ জন বিখ্যাত ব্যক্তির স্তম্ভ। তাঁদের মধ্যে থাকবেন দার্শনিক, বিজ্ঞানী, স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি এবং বিভিন্ন সাধু সন্ন্যাসীদের মূর্তিও। যাঁদের মূর্তি থাকবে ওখানে তাঁদের মধ্যে রয়েছেন স্বামী বিবেকানন্দ, মহাত্মা গাঁধী, অ্যালবার্ট আইনস্টাইন এবং গৌতম বুদ্ধ।

২০১৬ সালে এই গম্বুজের নির্মাণ কাজ শুরু হয়। আগামী এক থেকে দুমাসের মধ্যে পুরো নির্মাণ কাজ শেষ হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ