শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী তামা-কাসা শিল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতা হাসিন: আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে ঢাকার ধামরাইয়ের দুই'শ বছরের ঐতিহ্যবাহী তামা-কাসা শিল্প। প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে এই শিল্প।

একসময় কাঁসা পেটানোর শব্দে দিনে-রাতে মুখর থাকতো ঢাকার ধামরাইয়ের রথখোলা, পাঠানতলা, যাত্রাবাড়িসহ অন্তত ২০টি মহল্লা। এসব এলাকায় তামা ও কাসার তৈরীর প্রায় ৩ শতাধিক কারখানা থাকলেও বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র পাঁচটিতে।

প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের পণ্যের দাম কম ও সহজলভ্য হওয়ায় এখন এসব পণ্যের ব্যবহার কমে গেছে। এর সাথে তামা কাসার তৈজসপত্র তৈরীতে ব্যবহৃত কাঁচামালের দামও বেড়ে যাওয়ায় এ পেশায় সংশ্লিষ্টতা কমে যাচ্ছে বলে জানান, এ শিল্পের সাথে জড়িতরা।

ঐতিহ্যবাহী এ শিল্পটিকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন, ধামরাই পৌরসভার মেয়র।

দেশে তামা-কাসার তৈরী তৈজসপত্রের চাহিদা কমে গেলেও দেশের বাইরে তামা-কাসার তৈরী বিভিন্ন মূর্তির চাহিদা প্রচুর। এটি বিদেশে রপ্তানীতে সরকারী পৃষ্ঠপোষকতার দাবি জানান এ শিল্পে সংশ্লিষ্টরা।

তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ