শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চিকিৎসায় বিশেষ অবদানের জন্য স্বর্ণপদক পেলেন ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ ‘মানবাধিকার অগ্রাধিকার শান্তি স্বর্ণপদক-২০১৮’ পেলেন ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। বুধবার বিকালে রাজধানীর এক অনুষ্ঠানে ডা. এম এ মাজেদকে এ স্বর্ণপদক তুলে দেয় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আয়োজিত আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাননীয় বিচারপতি সিদ্দীকুর রহমান মিয়া।

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট সাঈদুল হক সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রধান, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, আইনজীবীসহ অনেকেই বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ প্রতি মাসে বিভিন্ন জায়গায় মাওলানা শাহাদাত শাফিয়া দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা দিয়ে থাকেন। বিভিন্ন জাতীয় পএিকা ও নিউজ পোর্টালে স্বাস্থ্য বিভাগের নিয়মিত লেখক তিনি।

দাওরায়ে হাদিসে মেধা তালিকায় শীর্ষ যারা

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ