মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

এবার রাস্তায় নামবে চালকবিহীন বাস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার চীনের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদু চালকবিহীন বাস তৈরি করছে। দেশটির ফুজিয়ান প্রদেশে নিজেদের কারখানায় এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বাইদু’র পক্ষ থেকে বলা হয়, শুরুতে চীনের শহরগুলোতে বাণিজ্যিকভাবে এসব বাস ব্যবহার করা হবে। একই সঙ্গে বিদেশের বাজারের দিকেও লক্ষ্য রয়েছে বলে জানায় তারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেভেল-ফোর স্বয়ংক্রিয় বাস বাজারজাত করার প্রতিযোগিতায় নেমেছে বাইদু।

লেভেল ফোর স্বয়ংক্রিয় বাস উন্নতমানের হবে। এটা সব ধরনের পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে সক্ষম। জানা গেছে, স্বয়ংক্রিয় বাসের সর্বোচ্চ সীমা লেভেল-ফাইভ। প্রযুক্তিগত দিক থেকে লেভেল ফোরের চেয়ে এটা আরও বেশি উন্নত। বাসে ১৪ টি আসন থাকছে।

বাইদু সম্প্রতি স্বয়ংক্রিয় বাস তৈরি শুরুর ঘোষণা দিলেও এ সম্পর্কিত পরিকল্পনার বিষয়ে আগেই জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবিন লি। বেইজিংয়ে বার্ষিক আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ডেভেলপার কনফারেন্সে তিনি বলেছিলেন, প্রথমবারের মতো চালকবিহীন বাস বাজারে ছাড়া হবে ২০১৮ সালেই।

আরও পড়ুন : আর্জেন্টিনায় বাস করে প্রায় ৮ লাখ মুসলিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ