বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চা খেতে বেরিয়ে নিখোঁজ ১৫ বছর আবুল খায়ের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চা খেতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন চাঁদপুরের মতলব গ্রামের আবুল খায়ের সরকার (৭০)। ১৫ বছর নিরুদ্দেশ ছিলেন ছিলেন তিনি। গত রোববার তাকে ফিরে পায় তার পরিবার।

এলাকাবাসী জানান, দুই ছেলে পাঁচ মেয়ের বাবা আবুল খায়ের চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ভুলে যাওয়ার রোগ ছিল তার। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি তার পরিবার।

এর মধ্যে স্ত্রী ও সন্তানরা তাকে না হারানোর শোকেই কাটিয়েছে ১৫ টা বছর। আর তার স্ত্রী এক সময় স্বামী হারানোর দু:খে কেঁদে কেঁদে মারাই গেছেন।

জানা যায়, মাস পাঁচেক আগে আবুল খায়ের সাতক্ষীরা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ত্রিশ মাইল মোড়ে একটি মসজিদে আশ্রয় নেন । চা দোকানি নূর ইসলামের তত্ত্বাবধানে সেখানে আবুল খায়েরের থাকার ব্যবস্থা করে দেয়া হয়। অসুস্থ লনু মিয়ার চিকিৎসার জন্য ওষুধপত্রও কিনে দেন নূর ইসলাম ও অন্যরা।

আবুল খায়ের কথা বলতে পারেন না। মাঝে মাঝে মতলব কথাটি বলতেন। এই কথার সূত্র ধরেই চাঁদপুরের মতলব গ্রামে খোঁজ নেয়া হয়।

পরে ফোন নম্বর যোগাড় করে ফোন করা হয় তার পরিবারের সদস্যদের কাছে। ফোন পেয়েই তার কাছে আজ ছুটে যান তার ছেলে শাহজাহান সরদার, ছোট ভাই শাহ আলম ও নাতি ফারুক হোসেন।

এ সময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। বাবাকে পেয়ে চা দোকানি নূর ইসলাম ও অন্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে ও পরিবার।

কুরআন পরিত্যাগ ও আমাদের দুরবস্থা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ