বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জমিয়তে উলামা বৃটেন সভাপতির সাথে ইউকে জমিয়ত নেতৃবৃন্দের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, জমিয়তে উলামা বৃটেনের সভাপতি ও রাবেতা আলম আল ইসলামীর নির্বাহী সদস্য মুফতি আসলাম এর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের একটি প্রতিনিধি দল বিশেষ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

গত ৮ জুলাই লন্ডন স্টকওয়েলসহ খতমে নবুওত সেন্টারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ইউকে জমিয়ত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদ, জমিয়তে উলামা বৃটেন লুঠন শাখার সভাপতি মাওলানা খালিদ,জমিয়ত নেতা মাওলানা সাঈদ,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হুসেন আহমদ প্রমুখ।

এ মতবিনিময় সভায় বর্তমান বিশ্ব পরিস্থিতি, মুসলিম মিল্লাতের নেতা মাওলানা ফজলুর রহমান এর প্রসংশনীয় রাজনৈতিক ও কুঠনৈতিক মিশন এবং বৃটেনে জমিয়তের বিভিন্ন কার্যক্রম নিয়ে গুরত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।

এ সময় মুফতি আসলাম শায়খুল হিন্দ কন্ফারেন্সে বিশেষ অসুবিধার কারণে না আসতে পারায় দুঃখ প্রকাশ করেন।এবং জমিয়তের কার্যক্রম কে সর্বত্র গতিশীল করার জন্য সকলকে আহ্বান জানান।

ইউকে জমিয়তের উদ্যোগে লন্ডনে শায়খুল হিন্দ কনফারেন্স

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ