শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হজ যাত্রীদের জন্য রবির বিশেষ রোমিং প্যাকেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হজ যাত্রীদের জন্য তিনটি বিশেষ রোমিং প্যাকেজ চালু করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।
আন্তর্জাতিক রোমিং সেবা ব্যবহারকারীদের জন্য উপযোগী শুধু ভয়েস কিংবা ডেটা এবং ভয়েস ও ডেটার সমন্বয়ে ভিন্ন ভিন্ন প্যাকেজ সাজিয়েছে অপারেটরটি।
সৌদি আরবে হাজীদের মাসখানেক থাকতে হয়। সে বিষয়টি মাথায় রেখে প্রতিটি প্যাকেজের মেয়াদ রাখা হয়েছে ৪৫ দিন। ভয়েস ও ডেটার সমন্বয়ে সাজানো কম্বো প্যাকেজটির মূল্য ৪ হাজার ৯৯৯ টাকা। এ প্যাকেজের আওতায় আনলিমিটেড ইন্টারনেটসহ সৌদি আরবে স্থানীয় আউট গোয়িং কল এবং বাংলাদেশ থেকে ইনকামিং ও আউট গোয়িং কলের জন্য ৩০০ মিনিট এবং ১০০ এসএমএস উপভোগ করতে পারবে গ্রাহকরা।
শুধু ভয়েস বা ডেটা প্যাকেজের মূল্য ১ হাজার ৪৯৯ টাকা। ভয়েস প্যাকেজে থাকছে সৌদি আরবে স্থানীয় আউট গোয়িং কল এবং বাংলাদেশ থেকে ইনকামিং ও আউট গোয়িং কলের জন্য ১০০ মিনিট এবং ১০০ এসএমএস। অন্যদিকে শুধু ডেটা প্যাকেজটিতে থাকছে ১.৫ জিবি ডেটা। দুটি প্যাকেজেরই মেয়াদ ৪৫ দিন।
রবির প্রি-পেইড গ্রাহকরা শুধু ভয়েস প্যাকেজ এবং পোস্ট-পেইড গ্রাহকরা ভয়েস ও ডেটা কম্বো প্যাকেজ এবং শুধু ডেটা প্যাকেজ উপভোগ করতে পারবেন। অন্য কোনো দেশে আন্তর্জাতিক কলের ক্ষেত্রে আলাদা চার্জ প্রযোজ্য হবে।
সেবাটি গ্রহণ করতে হজযাত্রীদের রবি সেবায় গিয়ে রোমিং সেবা অ্যাক্টিভ এবং *১২৩*৮*২*৮# ডায়াল করে বান্ডেল গ্রহণ করতে হবে। এছাড়া গ্রাহকরা রবির (http://bit.ly/FormIR) ওয়েবসাইট থেকে রোমিং গ্রাহক ফরম ডাউনলোড করতে পারবে। এরপর সংশ্লিষ্ট তথ্যাবলী roaming@robi.com.bd আইডিতে পাঠাতে হবে।
গ্রাহকরা হজ রোমিং অফার এবং অন্যান্য রোমিং অফার সম্পর্কে জানতে +৮৮০১৮১৯০০০১২৩ নাম্বারে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ হেল্পলাইনটি সকাল ৮টা থেকে রাত ১১টা ৫৯ পর্যন্ত খোলা আছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ