শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

আমিরাতে হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির মুনিরকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনীর সংযুক্ত আরব আমিরাতে আসায় রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন আরব আমিরাত প্রবাসী শাখার পক্ষ থেকে ১৩ জুলাই জুমাবার বাদ মাগরিব সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধিত অতিথি মাওলানা নাছির মুনির রাউজান ইসলামী নব জাগরণ সংগঠনের দেশে-বিদেশের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন।

তিনি বলেন, আমি রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন টি রাউজানের সমাজ সেবা মূলক কাজে অনেক ভূমিকা পালন করে আসছে দেখে আসছি। তাদের কার্যক্রম আমাকে বিস্মিত করেছে। আমি সর্বাত্মক নব জাগরণের সাথে থাকার চেষ্টা করবো।

আবির ফ্রুট মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ নুরুল আবছার এর সভাপতিত্বে ও নবজাগরণের আরব আমিরাত শাখার আহবায়ক মুহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় আবির ফ্রুট মার্কেটে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য মুহাম্মদ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুক হোসেন, কার্যকরী সদস্য মাওলানা মুত্তাহির, মুহাম্মদ নাছির উদ্দিন, মহাসচিব মাওলানা মঈনুদ্দীন প্রমুখ ।

হাটহাজারী মাদরাসায় ড. নুরুল আবছার আযহারীকে নিয়োগ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ