সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

কাতারে আল আমিন সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারস্থ ফটিকছড়ি প্রবাসীদের সমবায় সংগঠন আল আমিন সমিতির ত্রিবার্ষিক– সম্মেলন ১৩ জুলাই (বৃহস্পতিবার) রাজধানী দোহার রমনা রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা জমির মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ স্কুল এণ্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. আমিনুল হক।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও চট্টগ্রাম সমিতির সহ-সভাপতি মো: নাসির উদ্দীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাফেজ মহিদুল্লাহ, মাওলানা হেলাল উদ্দীন, ওমর ফারুক, মাওলানা এমদাদুল্লাহ, মাাওলানা কামাল উদ্দীন, নুরুল ইসলাম টিটু, বাধন আহমেদ, মাওলানা মোজাম্মেল হোসেন প্রমুখ।

বক্তরা সবার মধ্যে দেশপ্রেমে জাগ্রত থেকে সততা, নিষ্ঠা এবং ঈমানের সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। পরে দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

মানব সেবার কার্যক্রম বাড়ানোর আহ্বান আল-মাহমুদ ফাউন্ডেশনের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ