শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সাইকেল চালিয়ে হজপালনে দুই বন্ধু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মেসিডোনিয়ার দুই যুবক সাড়ে ৩ হাজার কিলোমিটার পথ বাই সাইকেলে পাড়ি দিয়ে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হয়েছেন। খবর ডেইলি সাবাহ-এর।

তরুণ আইনজীবী সেনাদ ইদরিসি (Senad Idrisi) এবং ইমাম আমির আসলানি (imam Amir Aslani) নামের ওই দুই বন্ধু দক্ষিণ মেসিডোনিয়ার তিতোভো এলাকা থেকে তাদের যাত্রা শুরু করেছেন। ইতোমধ্যে তারা তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।

এই দুইজনকে পবিত্র হজ পালন করতে তিন মহাদেশের ছয়টি দেশ পাড়ি দিতে হচ্ছে। দুই বন্ধু নিজেদের এই ঐতিহাসিক ভ্রমণে একটি ক্যামেরা সঙ্গী করেছেন। তারা পরবর্তী প্রজন্মের জন্য এই স্মৃতি রেখে যাতে চান।

ইদরিসি বলেন, ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা পায়ে হেঁটে হজ পালন করতে যেতেন। হজপালনে তাদের সেই স্মৃতি, ত্যাগ ও আত্মনিবেদনের বিষয়গুলো গভীরভাবে হৃদয় দিয়ে অনুধাবন করার জন্য তারা বাই সাইকেলে চড়ে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সাইকেলে চেপে হজে যাওয়ার জন্য বিগত দুই বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন দুই বন্ধু। তাদেরকে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধবরা সমর্থন করছেন। মেসিডোনিয়ার অনেকে সামাজিক মাধ্যমে তাদের এই অদম্য ভ্রমণকে অনুসরণ করছেন।

ইস্তাম্বুলে পৌঁছালেও পবিত্র মক্কা নগরীতে পৌঁছাতে তাদের আরও ৩০ থেকে ৩২ দিন লাগবে। ফেরিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মিসর ও জর্ডান হয়ে তারা সৌদি আরবে প্রবেশ করবেন।

এর আগে, ২০১৬ সালে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে সৌদি আরবে যান এক চীনা মুসলিম। চীনের জিংজিয়াংয়ের অধিবাসী এই মুসলমানের নাম মুহাম্মদ। চীন থেকে সাইকেল চালিয়ে সৌদি পৌঁছতে তাকে ৮ হাজার ১৫০ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছিল।

আরও পড়ুন : কাবার মুসাফির শায়েখরা পাবেন বাংলাদেশী লেখকের বই

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ