শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ফেসবুকের অজানা ৯ তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুক আমরা প্রতি মুহূর্তে ব্যবহার করে চলেছি৷ অথচ এর সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা আমরা জানি না৷ যেমন ২০০৯ সালে চিনে ফেসবুক ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছিল৷ এরকম বেশ কয়েকটি অজানা তথ্য আছে ফেসবুক সম্পর্কে। যা আপনাকে করবে অবাক।

চৌদ্দ বছর আগে নেট দুনিয়ায় বিপ্লব এনেছিল বহুল ব্যবহৃত সাইটটি৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে চাহিদা৷ কিন্তু, রেহাই মেলেনি, পড়তে হয়েছে কড়া সমালোচনার মুখে৷ তবে, সেজন্য ভাটা পড়েনি জনপ্রিয়তায়৷ ইউজারদের চাহিদা মেটাতে সংস্থা এনেছে আপডেটেড ফিচারগুলি৷ যা আবারও আকর্ষণ করেছে ইউজারদের৷

১) ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ৷ কিন্তু অনেকেই হয়ত জানেন না, মার্ক জুকেরবার্গকে ফেসবুক থেকে কখনই ব্লক করা সম্ভব নয়৷

২) বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী ফেসবুকের ‘আনফ্রেন্ড’ অপসনটি৷

৩) ব্যবহারকারীকে নিজের পছন্দের ভাষা ব্যবহারের সুযোগ দিচ্ছে সাইটটি৷

৪) ফেসবুকে এখনও প্রায় ৩০ মিলিয়ন মৃত ইউজার অ্যাকাউন্ট রয়েছে৷

৫) ‘ফেসবুকে অন হলেই এক চড়৷’ এমনই অদ্ভুত নির্দেশ দিয়েছিলেন এক ব্লগার৷ তিনি নাকি কাজটির জন্য এক মহিলাকে হায়ারও করেছিলেন৷

৬) প্রত্যেকদিন প্রায় ৬০০,০০০ লাখ ফেসবুক অ্যাকাউন্টে হ্যাকিংয়ের চেষ্টা হয়ে থাকে৷

৭) লগ-আউটের পরও ফেসবুকে থেকে যায় হিস্ট্রি৷ ইউজার প্রতিদিন কোন সাইটগুলিতে ভিজিট করছেন, তা সবই থেকে যায় ফেসবুকে৷

৮) ফেসবুকে স্ট্যাটাস আপলোড করার ট্রেন্ড বহুদিনের৷ কিন্তু, জানেন কি প্রতি তিনজনের মধ্যে একজন ফেসবুক ভিজিট করার পর নিজের জীবন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন৷

৯) ফেসবুকে ফেক অ্যাকাউন্টকে ঘিরে ঘটেছিল আরও এক মজার ঘটনা৷ যেখানে এক মহিলাকে জেলবন্দী করা হয় ২০ মিনিটের জন্য৷ তার অপরাধ, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে নিজেই অ্যাকাউন্টে অপমানজনক ম্যাসেজ পাঠিয়েছিলেন৷ সূত্র-কলকাতা২৪।

আরও পড়ুন : ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলে আয় করবেন যেভাবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ