শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর মতবিনিময় সভা গতকাল ১৬ জুলাই পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, ওমর ফারুক প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শায়েখ মাওলানা ফয়েজ আহমদ বলেন, মানবতার মুক্তি ও কল্যাণ নিশ্চিত করতে সকল ক্ষেত্রে ইসলামী আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের বিকল্প নাই।

ইসলামের সুমহান আদর্শের দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সবাইকে একনিষ্ঠ ভাবে দ্বীনি আন্দোলনে কাজ চালিয়ে যেতে হবে। আর এক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীদের ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভায় নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বিশ্ব নন্দিত মুফাসসিরে ক্বোরআন আল্লামা যুবায়ের আহমদ আনসারীর যুক্তরাজ্য সফর উপলক্ষে লন্ডন মহানগরী শাখা আয়োজিত আগামী ২৬ জুলাই বৃহস্পতিবার কর্মী সমাবেশ সফল করতে দলের নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

লন্ডনে প্রথম মসজিদ নির্মাণকারী হাজী মোহাম্মদ ডোলি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ