বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

লজ্জাস্থান হেফাজতের উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আখতারুজ্জামান মুহাম্মদ সুলাইমান
ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়া রিয়াদ, সৌদিআরব

সর্বাত্মকভাবে নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা। *যৌবনে পদার্পনের পর অনতিবিলম্বে বিবাহ করা। *বিবাহে অপারগ হলে সিয়াম পালন করা। * নারীর শতভাগ পর্দা রক্ষা করা। *অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়া।

আল্লাহ তাআলা ইরশাদ করেন –‘আর তোমরা (নারীরা) ঘরে অবস্থান কর এবং জাহেলি যুগের নারীদের মত খোলামেলা চলাফেরা করো না।‘ (আহযাব : ৩৩)

অপরিচিত নারীর সঙ্গে নির্জনে অবস্থান না করা। রসূল সা. বলেন, ‘তোমরা নারীদের কাছে প্রবেশ করার ব্যাপারে সতর্ক থাকো।’

কোনো নারীর সঙ্গে মুসাফাহা না করা। রাসূল সা. বলেন, ‘আমি নারীর সঙ্গে মুসাফাহা করি না।’
নারী-পুরুষ একসঙ্গে মেলামেশা না করা।

অশ্লীলতার দিকে ধাবিত করে এমন সব কথা ও কাজ থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা ইরশাদ করেন- ‘আর তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না।‘ (বনি ইসরাঈল : ৩২)

অশ্লীল কথা বা কাজের কথা শোনা, অশালীন বস্তুর প্রতি দৃষ্টিপাত করা, অশ্লীল ছবি বা সিনেমা দেখা, অশ্লীল কিছু পাঠ করা এ সবই আয়াতের নিষেধাজ্ঞার আওতাভুক্ত।

লজ্জাস্থান হেফাজত করবেন কেন?

লজ্জাস্থানের হিফাজতকারীকে আল্লাহ তা’আলা আরশের নিচে ছায়া দিবেন। রসূল সা. বলেন, সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। (তাদের মধ্যে ওই ব্যক্তিও অন্তর্ভুক্ত যাকে কোনো সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারী কু-কর্মের দিকে আহ্বান করলে সে বলে, আমি আল্লাহকে ভয় করি। (বুখারি : ১৩৩৪)

নবী করীম সা. বলেন, ‘যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যকার মুখ ও দুই পায়ের মধ্যকার লজ্জাস্থান হিফাজতের জিম্মাদার হলো, আমি তার জানড়বাতে প্রবেশের দায়িত্ব নিলাম।’

পাঁচ উপায়ে সন্তানদের অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখুন : মুফতি মেঙ্ক

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ