শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

১ প্রাণের বিনিময়ে নেয়া হলো ২৯২ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১ প্রাণের বিনিময়ে প্রাণ গেল ২৯২ কুমিরের। ইন্দোনেশিয়ার একটি গ্রামে ঘটে গেল এমন ঘটনা৷

জানা যায়, বেশ কিছুদিন আগে গ্রামের এক বাসিন্দা কুমিরের কবলে পড়ে প্রাণ হারান৷ সেই ঘটনার প্রতিশোধ নিতেই গ্রামবাসীরা ছুরি, হাতুড়িসহ ধারালো অস্ত্র নিয়ে কুমিরগুলিকে আক্রমণ করে৷

ঘটনাটি স্থানীয় সংবাদ মাধ্যমের সাহায্যে সামনে আসে৷ স্তুপের আকারে কুমিরের মৃতদেহের ছবি দেখা গিয়েছে৷

বছর আটচল্লিশের ওই ব্যক্তি (মৃত) একটি প্রজনন ফার্ম চালাতেন৷ কর্মরত অবস্থায় তিনি কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে মারা যান৷ এক প্রত্যক্ষদর্শী জানান, ‘চিৎকার শুনে ছুটে যান তিনি৷ দেখেন একটি কুমির আক্রমন করেছে ওই ব্যাক্তিকে৷

গত শনিবার মৃতের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর গ্রামবাসীরা ফার্মে ঢুকে সমস্ত কুমিরকে মেরে ফেলে৷’

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১৩ সালে কুমির সংরক্ষণ এবং কিছু বিরল প্রজাতির প্রাণীর প্রজননের স্বীকৃতি দেওয়া হয় ফার্মটিকে৷ তবে শর্ত ছিল, যেন কোনভাবেই সেটির (ফার্ম) দ্বারা স্বাভাবিক জনজীবন ক্ষতিগ্রস্থ না হয়৷

পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে৷ হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷

মাছ নয়, জালে আটকালো কুমির

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ