শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

গুগল ইমেজে 'ইডিয়ট' সার্চের শীর্ষে ট্রাম্পের ছবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:শেষে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কপালে জুটল এই তকমা । গুগল ইমেজ সার্চ অর্থাৎ ছবি খোঁজার সময় 'ইডিয়ট' অর্থাৎ মূর্খ লিখলেই শীর্ষস্থানে যার নাম আছে তিনি আর কেউ নন, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

এই সার্চ রেজাল্টের শুরুতেই দেখা গিয়েছে ট্রাম্পের একটি ছবি । এই ছবিটি আসলে 'বেবিস্পিটল' নামক একটি ওয়েবসাইটের । এই সাইটটি প্রায়শই কনজারভেটিভ দলের সদস্য ও তাঁদের চিন্তাধারাকে কটাক্ষ করে থাকে । কিন্তু শুধুমাত্র বেবিস্পিটলই নয়, আপনি স্ক্রল করার সাথে সাথেই ট্রাম্পের আরও অনেক ছবি দেখতে পাবেন ।

তাহলে কীভাবে ঘটছে এই অভিনব ঘটনা ? গুগল সার্চ রেজাল্টগুলি প্রধানত মেটাট্যাগ ভিত্তিক। অর্থাৎ কোনও কিছু সার্চ করলে আপনি সেই রেজাল্টগুলিই দেখতে পাবেন যেখানে ওই নির্দিষ্ট শব্দটি বা 'কীওয়ার্ড'টি ব্যবহার করা হয়েছে । কম্পিউটার বিশারদরা জানিয়েছেন, হাজার হাজার মানুষ ট্রাম্পের ছবি ইন্টারনেটে আপলোড করেছেন এই 'ইডিয়ট' আখ্যার সাথে আর তার ফলেই এই অবস্থা ।

আরও পড়ুন: ট্রাম্প-পুতিনের সভায় মুসলিম সাংবাদিকের কাণ্ড! (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ