মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আওয়ার ইসলাম

বিবাহের পর স্বামী-স্ত্রী  তাদের সম্পর্কটা গাড় করার জন্য বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়াকে আমরা হানিমুন বলে থাকে। একে অপরকে বোঝার জন্য সুন্দর সময় কাটানো।  হানিমুনে একান্তে স্বামী স্ত্রী একে অপরকে খুব আপন করে বোঝার চেষ্টা করে। আনন্দ করে এবং ঘুরে বেড়ায় নতুন নতুন জায়গায়। আনন্দ ভাগাভাগি করে একে অপরের সঙ্গে। বিশ্বের বিভিন্ন দেশে বিয়ের পর হানিমুনে যাওয়ার প্রচলন আছে। জানার বিষয় হলো- ইসলামে কি হানিমুন বৈধ? এ সম্পর্কে ইসলাম কী বলে?

বিয়ের পর স্বামী ও স্ত্রী  একসঙ্গে সময় কাটানো যদি হানিমুন হয়ে থাকে। তবে ইসলাম তার ওপরে কোন নিষেধাজ্ঞারোপ করে না।  ইসলামিক আইন অনুযায়ী, এটি অনুমোদিত। এখানে হারামের কিছুই নেই। ততক্ষণ পর‌্যন্ত হারাম নয়, যতক্ষণ এর সঙ্গে  কোনো হারাম যুক্ত না হয়।

তবে সৌদি অারবের প্রখ্যাত ফকিহ  শায়খ সালেহ আল-ফাউজান তার রচিত আল-মুখলাস আল-ফিকহী কিতাবে বলেছেন,  মুসলমান দম্পতিরা  হানিমুনের ক্ষেত্রে অ-ইসলামিক দেশ ভ্রমণ করা উচিত নয়। কারণ সেখানে নানা গর্হিত কাজ হয়। ইসলাম বিরোধি জিনিসই বেশি থাকে।

সর্বপরি ইসলামি আইন মান্য করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ-ইসলামিক দেশে গেলে অজান্তেই আপনাকে বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়তে হতে পারে। তাই সবচেয়ে উত্তম হবে বিয়ের পর দাম্পত্য জীবন সুখময়ের জন্য বায়তুল্লাহ জিয়ারত করা।

তবে খেয়অল রাখতে হবে, হানিমুনকে বাধ্যবাধকতার কিছু মনে করা বৈধ নয়। আবার হানিমুনে গিয়ে ইসলাম বিরোধি কোনো কাজও ইসলাম সমর্থন করে না। ইসলামি বিধান মেনে হানিমুন হতে পারে সাওয়াবের বিষয়। তাই নিয়ত শুদ্ধ রাখতে হবে যে আমি যা করছি আল্লাহর জন্য করছি। উৎস: ইসলামিক ইনফরমেশন।

আরও পড়ুন : দ্রুত বিয়ে করতে যে আমলটি করবেন

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ