মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

অনলাইনে পাওয়া যায় উটের দুধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের রাজস্থান ও সুরাটের উটের দুধ পাওয়া যাচ্ছে অনলাইনে। তাতে আসছে ডলার। রাজস্থান থেকে বিপুল পরিমাণ উটের দুধ যাচ্ছে আমেরিকাসহ বিভিন্ন দেশে। যার দাম উঠেছে প্রতি লিটার ৫০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ হাজার টাকা।

রাজস্থানের উটের মালিকরা বিকানের, কচ্ছ ও সুরাটে দুধের কারখানায় দুধ সরবরাহ করে থাকেন। উটের দুধ টেট্রাপ্যাকে ২০০ মিলি এবং দুধের পাউডার ২০০-৫০০ গ্রামের প্যাকেটে বিক্রি করা হয়। আমাজনের মাধ্যমে অনলাইনে বিক্রি হচ্ছে এ দুধ।

উটের দুধ অনলাইনে বিক্রি হওয়ার গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। উটের দুধের রয়েছে ওষুধি গুণ। যা অটিজম, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, গেঁটে বাত ও রক্ত দূষণজনিত রোগের চিকিৎসায় বেশ কার্যকর। আদভিক ফুডস অ্যান্ড প্রডাক্টস প্রাইভেট লিমিটেডের প্রধান হিতেশ রাথী প্রতি মাসে আমাজন ডটকমের মাধ্যমে ৬ হাজার লিটার দুধ বিক্রি করে থাকেন।

আরও পড়ুন - অনলাইনে শপিং, খরচ বাঁচানোর ৭ উপায়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ