শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নতুন ভাষা শেখার সঙ্গী হবে ৫টি অ্যাপ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

মনের ভাব প্রকাশের ক্ষেত্রে অনেক সময়ই বাধা হয়ে দাঁড়ায় ভাষা। নতুন করে একটি ভাষা শেখাও মোটেই সহজ ব্যপার নয়। তাহলে উপায়! উপায় আছে। এ বার আপনাকে নতুন ভাষা সহজে শিখতে সাহায্য করবে অ্যাপ।

আপনার জন্য রইল এমন ৫টি অ্যাপের হদিশ, যেখানে বিনামূল্যেই শিখে নিতে পারবেন নতুন ভাষা৷

১) ডুওলিঙ্গো(Duolingo): প্রশ্ন উত্তরের মাধ্যমে নতুন কিছু শব্দকে শিখতে সাহায্য করবে এই ডুওলিঙ্গো অ্যাপটি। তা-ও একেবারে বিনামূল্যে।

২) বাবেল(Babbel): এই অ্যাপটির সাহায্যে বিভিন্ন অনলাইন কোর্স-এর মাধ্যমে ধাপে ধাপে গ্রামার-সহ নতুন ভাষার বিভিন্ন খুঁটিনাটি শিখবেন সরল উপায়ে। এছাড়াও, সঠিক উচ্চারণের জন্য বিশেষ অপশান রয়েছে এই অ্যাপে।

৩) কিংস্ লার্নিং(Kings Learning): এই অ্যাপটি মূলত ইংরাজি কথোপকথনের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে। ছাত্র-ছাত্রী থেকে পেশাদার, সকলের নিখুঁত ইংরাজি শেখার জন্য অ্যাপটি অত্যন্ত কার্যকরী। কিংস্ লার্নিং ইংরাজির শব্দ ভা-ার বাড়াতেও সহায়তা করবে।

৪) মেমরাইজ(Memrise): গ্রামার থেকে কথোপোকথন, বা আঞ্চলিক ভাষায় কথা বলার ক্ষেত্রে সঠিক উচ্চারণ, সবকিছুই পেয়ে যাবেন একই অ্যাপের মধ্যে।

৫) বুসু(Busuu): ১২টি ভাষা একসঙ্গে শেখার সুযোগ পাবেন এই অ্যাপের সাহায্যে। সমস্ত ধরণের লেভেলের কোর্স থাকছে। বিভিন্ন অনলাইন কোর্স-এর মাধ্যমে ধাপে ধাপে গ্রামার-সহ নতুন ভাষার বিভিন্ন খুঁটিনাটি শিখবেন সরল উপায়ে।

তাহলে এই অ্যাপগুলির সাহায্যে চটজলদি শিখে নিতে পারেন বেশ কিছু আঞ্চলিক বা অচেনা ভাষা। সবকিছুই এখন আপনার হাতের মুঠোয়।

আরও পড়ুন- আপনার যে ৫টি ভুল স্মার্টফোনের ক্ষতি করছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ