সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

মেলেনি গুপ্তধন, আগামীকাল ফের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুর ১০ নম্বরের সি ব্লকের ১৬ নম্বর সেকশনের ১৬ নম্বর বাড়িতে কোনো গুপ্তধন পাওয়া যায়নি।

গুপ্তধনের সন্ধানে আজ (শনিবার) সকাল ১০টা থেকে প্রায় ছয় ঘণ্টা সময় ধরে খননকাজ চালানো হয় বাড়ির নিচে।

খননকাজে ২০জন শ্রমিক অংশ নেয়। অনেক খোঁড়াখুঁড়ি করে কোন গুপ্তধনের সন্ধান মেলেনি সেখানে। এরপরই বিকেল চারটা থেকে খননকাজ বন্ধ করা হয়।

ফলে প্রথম দিনের মত খনন কাজ স্থগিত করেছে অভিযানের নেতৃত্বদানকারী ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুজ্জামান। আগামীকাল ফের গুপ্তধন উদ্ধারের অভিযান চলানো হবে। তবে কখন থেকে এ কাজ শুরু করা হবে তা নিশ্চিত করেননি এই ম্যাজিস্ট্রেট ।

মিরপুর ১০ নম্বরের সি' ব্লকের ওই বাড়িতে শনিবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে গুপ্তধনের খোঁজে খনন কাজ শুরু হয়। বিকেল সাড়ে ৩টার দিকে প্রথম দিনের মত গুপ্তধন উদ্ধার কাজের সমাপ্তি হয়। গুপ্তধনের খোঁজে ওই বাড়ির মাটি প্রায় সাড়ে ৪ ফুট খনন করা হয়। তবে এখনও কোন কিছুর সন্ধান মেলেনি।

অভিযান শেষে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুজ্জামান সাংবাদিকদের বলেন, আজকের মত অভিযান স্থগিত করা হয়েছে। বাড়িটির ভিত্তি দুর্বল হওয়ায় যে কোন সময় ধ্বসে যেতে পারে। আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ নিবো। তবে বাড়িটি এখনও পুলিশের হেফাজতে থাকবে।

এদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাদন ফকির জানান, গত ১০ তারিখে জনৈক আবু তৈয়ব যার বাড়ি টেকনাফের কক্সবাজারে। সে থানায় এসে একটি জিডি করেন।

তিনি জিডিতে উল্লেখ করেন তার নিকট আত্মীয়রা এই বাড়িতে বসবাস করতেন। কিন্তু তারা যখন পাকিস্তান চলে যায় তখন তারা এই বাড়িতে কিছু স্বর্ণালঙ্কার রেখে যায়। এই জিডির প্রেক্ষিতে নিরাপত্তার জন্য আমরা পুলিশ মোতায়েন করি।

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ