মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
অাওয়ার ইসলাম

রাসুল সা. এর আদর্শের মাঝেই মানব জীবনের সফলতা নিহিত রয়েছে। রয়েছে ইহকালীন ও পরকালীন মুক্তির পাথেয়। তার প্রতিটি কাজ এবং কথার বাস্তবায়ন মানব জীবনে কল্যাণ বয়ে আনতে সক্ষম।

কেমন করে রাসুল সা. অতিবাহিত করেছেন তার জীবনের প্রতিটি দিন। দিনের ২৪টা ঘন্টা। সে অনুযায়ী চললে আমাদের জীবনে আসতে পারে সফলতা আর কামিয়াবী। রাসুল সা. দিনের পুরোটা অংশ যেভাবে কাটিয়েছেন তার বর্ণনা ওঠে এসেছে অাজকের লেখায়।

সকাল যেভাবে কাটাতেন
রাসুল সা. রাতে তাহাজজুতের নামাজের পরে ফজরের নামাজের অপেক্ষায় বসে থাকতেন মসজিদে। ফজর শেষে প্রার্থনার মধ্য দিয়ে সূর্য  ওঠা পর্যন্ত মসজিদে অপেক্ষা করে চাশতের নামাজ আদায় করতেন।

রাসুল সা. ফজরের পর পরই ঘুমাতেন না। কারণ সেই সময়টাতে আল্লাহ বান্দাদের রিযিক বন্টন করেন। ফজরের পরপর মসজিদে অবস্থানকালীন সাহাবাদের বিভিন্ন সমস্যা শুনতেন। তাদের বিভিন্ন পরামর্শ  দিতেন।

সূর্যোদয়ের পর
সূর্যোদয়ের পর, তিনি তাঁর বাড়িতে ফিরে আসতেন। দোয়া পড়তেন। ঘরে খাবার থাকলে তা খেতেন অন্যথায়  মসজিদে নববিতে ফিরে দুই রাকাত নামাজ আদায় করতেন।

এরপর মদিনার সাধারণ মানুষ আসতেন রাসুল সা. এর সঙ্গে দেখা করতে।  মদিনার মানুষ রাসুল সা. এর কাছে ভীড় জমাতো এ সময়। তিনি তাদের সাথে অনেক সময় কাটাতেন।

দুপুর
দুপুরে তিনি মসজিদে গিয়ে যোহর পড়েন। শুক্রবার হলে গুরুত্বপূর্ণ বিষয়ে খুতবা প্রদান করতেন। সাহাবীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতেন।

বিকেল
রাসুল সা. সাধারণত দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে মসজিদে যেতেন। আসরের পর তিনি বিবিদের কাছে গিয়ে প্রত্যেকের চাহিদা সম্পর্কে  জিজ্ঞেস করতেন। তাদের দিনটি কেমন কেটেছে তা  জিজ্ঞেস করতেন। তাদের সঙ্গে সময় কাটাতেন।

সন্ধ্যা
রাসুল সা. মাগরিব নামাযের আগে দোয়া কবুল হওয়ার সময় দোয়া করতে মসজিদে উপস্থিত হতেন। আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। আল্লাহ তায়ালা এ সময় বান্দাদের দোয়া কবুল করেন। তাই তিনি সাহাবাদেরও এ সময় দোয়া করতে বলেতেন। পরে মাগরিবের নামাজ আদায় করতেন।

রাত্র
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এশার নামাজ পড়িয়ে খুব তাড়াতড়ি বিশ্রামে চলে যেতেন।

শেষ রাত
মধ্যরাত পর্যন্ত ঘুমাতেন। অতপর:  জিকির ও  তাহাজ্জুদ আদায়ে ফজর পর্যন্ত অতিবাহিত করতেন।

এমন করেই আমাদের নবি কারিম সা. তার প্রতিটি দিন অতিবাহিত করতেন। আল্লাহ আমাদের জীবনে আল্লাহর রাসুল সা. এর অাদর্শ বাস্তবায়নের তাওফিক দান করুন। আমিন।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আরও পড়ুন- ২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ