শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠকের নেপথ্যে কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আফগানিস্তানের তালেবানদের সঙ্গে গোপনে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের গোপন স্থানে তালেবান কমান্ডার ও মার্কিন কর্মকর্তাদের এসব বৈঠক হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনবিসি এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এনবিসির প্রতিবেদনটিতে এসব বৈঠকের নেপথ্যের কথা উঠে এসেছে।

তালেবানের তিন সিনিয়র কমান্ডারের বরাত দিয়ে এনবিসি জানিয়েছে, কাতারের দোহায় একটি হোটেলে সম্প্রতি একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে মার্কিন কর্মকর্তা ও তালেবান নেতাদের মধ্যে। এ সময় অন্তত পাঁচ মার্কিন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকে এক অংশগ্রহণকারীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে,যখন তারা (মার্কিন প্রতিনিধি) বৈঠকের স্থানে পৌঁছায়,আমরা তখন একজন একজন করে রওয়ানা দেই।

এনবিসির রিপোর্টে বলা হচ্ছে, সাবেক কমান্ডার ও রাজনৈতিক নেতাদেরকে আলোচক হিসেবে ব্যবহার করছে তালেবান। তাদের মধ্য থেকেই কয়েকজনকে দূতিয়ালির দায়িত্ব দিয়েছে তারা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ধরনের বৈঠকের বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেন নি। ঠিক কী কারণে বারবার তালেবান সদস্যদের সঙ্গে মার্কিনিরা বৈঠকে বসছেন তা এখন পর‌্যন্ত কোন পক্ষই খোলাখুলিভাবে আলোচনায় আনেন নি।

তবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ঝুলে থাকা আফগান যুদ্ধ অবসানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই আলোচনার পদক্ষেপ নিয়েছে। সমাঝোতার মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আফগান যুদ্ধের ইতি টানতে চাইছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের জনগণ এবং কংগ্রেস সদস্যদের উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লেখে আফগান তালেবান।  চিঠিতে সংকট সমাধানে শান্তি আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়।

আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপর চাপ প্রয়োগের জন্য ‘মার্কিন জনগণ’ ও ‘শান্তিপ্রিয় কংগ্রেসম্যানদের’ প্রতি আহ্বান জানানো হয়। চলমান বৈঠকের সঙ্গে এ চিঠির সম্পর্কের কথাও বলছেন অনেকে।

উল্লেখ্য, মার্কিন তালেবান যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২৪ হাজার মার্কিন সেনা নিহত হয়েছে। ২০০১ সালে টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে তালেবানদের উৎখাতে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করে।

আরও পড়ুন: ইসলাম ও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি: মাহমুদুর রহমান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ