শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

অদ্ভুত টাকার বাজার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাছের বাজার দেখেছেন। শাক-সবজির বাজারও দেখেছেন। এমনকী বই-বাজারও দেখে থাকতে পারেন। কিন্তু তাই বলে টাকার বাজার! রাস্তার ধারে সার দিয়ে একেবারে বস্তা বস্তা টাকা নিয়ে লোকে বসে, এমন দৃশ্য দেখেছেন কখনও?

এমন বিচিত্র বাজারও আছে এই দুনিয়ায়। টাকার বাজার! আফ্রিকার সোমালিয়ার সোমালিল্যান্ডে জাল বা নকল নোট নয়, ‘বিক্রি’ হয় একেবারে আসল টাকা। খোলা রাস্তায় দিনের আলোয় লোকে বিনিময় করে নিয়ে যায় তাড়া তাড়া নোট। আর এ সবের জন্য কোনও বাড়তি পুলিশ বা রক্ষীবাহিনীর ব্যবস্থাও থাকে না।

এমন অদ্ভুত এই বাজার গড়ে ওঠার পিছনে রয়েছে সোমালিল্যান্ডের আর্থিক পরিকাঠামো। সেখানকার টাকাকে বলা হয় ‘শিলিং’। এই শিলিং-এর দাম বিপুল হারে পড়ে যাওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়।


সোমালিল্যান্ডের শিলিং। ছবি: এএফপি

১ মার্কিন ডলারের দাম ১০ হাজার শিলিং-এর কাছাকাছি। মোটে ১০ ডলার খরচ করলে পাওয়া যাবে অন্তত ৫০ কিলো নোট! পকেটে ঢোকানো সম্ভব নয়, সেই টাকা নিয়ে যেতে গেলে খানকতক বস্তা কিংবা আস্ত ঠেলা গাড়ির প্রয়োজন।

এত কম মূল্য হওয়ার কারণেই সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ক্রমশ কমেছে। এমনকী চোর-ডাকাতরাও এই শিলিং চুরি করতে আগ্রহ হারিয়েছে অনেকদিন। পথের উপর ফেলে নোটের বিনিময়েও কোনও অসুবিধে নেই। এবেলা।

আরও পড়ুন: কেন ফিলিস্তিনি যুবককে তুর্কি পতাকায় দাফন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ