সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

লন্ডনে আজমতে কুরআন কনফারেন্স বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা মাদীনাতুল খাইরী আল ইসলামী উদ্যোগে বিশ্ব ব্যাপী কুরআনুল কারিম এর খিদমতে অবদান রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান ও আজমতে কুরআন কনফারেন্স ২৬ জুলাই বৃহস্পতিবার পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টের কনফারেন্স হলে বিকাল ৭ টায় অনুষ্ঠিত হবে।

এতে বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা যুবায়ের আহমদ আনসারীসহ বৃটেনের শীর্ষ উলামা মাশায়েখ ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

কনফারেন্সে সভাপতিত্ব করবেন সংস্থার প্রতিষ্ঠা চেয়ারম্যান শায়েখ মাওলানা ফয়েজ আহমদ।

পরিচালনা করবেন ইক্বরা বাংলা টিভি উপস্থাপক মুফতি ছালেহ আহমদ।

এদিকে আজমতে কুরআন কনফারেন্স সফলের লক্ষ্যে এক বৈঠক সংস্থার প্রতিষ্ঠা চেয়ারম্যান শায়েখ মাওলানা ফয়েজ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি ছালেহ আহমদ, মাওলানা ফজলুল হক কামালী, মাওলানা মুসলেহ উদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ আলী প্রমুখ।

কনফারেন্স সফলের লক্ষ্যে বৈঠকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা এবং কনফারেন্স সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়।