শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হাসপাতালে কেমন আছেন মাহমুদুর রহমান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়া আদালত প্রাঙ্গনে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায়  আহত আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার শরীরে আঘাতের স্থানগুলোতে করা ব্যান্ডেজ বুধবার খুলে আবারো ড্রেসিং করে দেয়া হবে।

গত ২২ জুলাই কুষ্টিয়া আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়ে বের হওয়ার সময় ছাত্রলীগ কর্মীরা তার মাথায়, ঘাড়ের পেছনে, চোখের নিচে এংব পিঠে ইট ও লাঠি দিয়ে আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন।

পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার চোখের নিচের আঘাতের স্থানে চারটি সেলাই লেগেছে। মাথার পেছনে সেলাই লেগেছে তিনটি। পিঠের আঘাতের স্থানেও দু'টি সেলাই লেগেছে।

হাইপারটেনশনের রোগী মাহমুদুর রহমান আগে থেকেই অনেকগুলো রোগে ভুগছেন। থাইরয়েড সমস্যারও রয়েছে তার। হামলার পর তার শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটে। যে কারণে ঢাকায় ফিরে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা প্রথমেই তাকে আইসিইউ-এ নিয়ে যান।

সেখানে জরুরী চিকিৎসা দেয়ার পর কিছুটা স্থিতিশীল হলে পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তিনি নিউরো সার্জন ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা. শফিকুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরে এখনো প্রচণ্ড ব্যথা রয়ে গেছে। পেইন কিলার দেয়ার কারণে খুব বেশি অনুভব করছেন না ব্যথা। তাকে হাসপাতালে কত দিন থাকতে হতে পারে প্রশ্নের জবাবে একজন চিকিৎসক জানান, ব্যান্ডেজগুলো খোলার পর বোঝা যাবে আঘাতপ্রাপ্ত স্থানগুলো কী অবস্থা। তখন হয়তো বলা যাবে কত দিনে তিনি হাসপাতাল থেকে ছাড়া থেতে পারেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ছাত্রলীগের হামলায় রক্তাক্ত মাহমুদুর রহমান (ভিডিও)

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ