বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে খাবার ‘ব্যাড’ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: অতিরিক্ত কোনও কিছুই শরীরের জন্য ঠিক নয়। তেমনই, লিভার থেকে যে কোলেস্টেরল তৈরি হয় তা এক দিকে যেমন নানা ধরনের হরমোন তৈরি হয়, তেমনই আবার বেশি পরিমাণে কোলেস্টেরল থাকাটাও ঠিক নয়। তবে, ওষুধের বদলে ৭টি এমন খাবার রয়েছে যা প্রতি দিন নিয়মিত খেলে কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে।

আমলা: ব্যাড কোলেস্টেরলের পাশাপাশি, ট্রাই-গ্লিসারাইড কমাতেও সাহায্য করে আমলা।

মেথি: এতে রয়েছে স্টেরয়ডাল স্যাপোনিন নামে একটি বস্তু যা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

আমন্ড: কোলেস্টেরলের লেভেল নিয়ন্ত্রণে রাখে, পাশাপাশি ব্যাড কোলেস্টেরলকে বাড়তেও দেয় না।

ধনে বীজ: এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট যা গুড কোলেস্টেরলের লেভেল বাড়াতে সাহায্য করে।

রসুন: এতে অ্যালিসিন নামে এক ধরনের বস্তু থাকে যা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

গ্রিন টি: ক্যাটেচিন নামে এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে গ্রিন টি-তে, যা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

ইসবগুলের ভুসি: শরীর থেকে ‘ব্যাড’ কোলেস্টেরল যে শুধু বের করতেই সাহায্য করে এই বস্তু, তা নয়। ‘গুড’কোলেস্টেরল তৈরিও করে। সূত্র: এবেলা। 

আরও পড়ুন- নিজস্ব স্যাটেলাইট বানাচ্ছে ফেসবুক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ