মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হাটহাজারীর ভাইস-চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির কাতারে সংবর্ধিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল রাত ৯.৩০ মিনিটে কাতারের মাইজারস্থ স্পাইসি রেস্টুরেন্টে হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মনিরের সম্মানে কাতার প্রবাসী বাংলাদেশীদের বিজনেস অরগানাইজেশন “নুজুম গ্রুপ” এক ডিনার পার্টি ও মতবিনিময় সভার আয়োজন করে।

আল আমীন সমিতির সভাপতি হাফেজ মাওলানা জমির উদ্দিনের উপস্থাপনায় এতে আলোচনা করেন নুজুম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও চৌধুরী হাসান মাহমুদ, কাতার আওকাফের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা আব্দুল হালিম, হাফেজ মাওলানা ত্বহা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাসির উদ্দিন মনির বলেন, কাতারে উলামায়ে কেরামের নেতৃত্বে এমন একটি ব্যবসায়িক গ্রুপ পরিচালিত হচ্ছে জেনে অনেক ভালো লাগছে। আমি এই গ্রুপের একজন সদস্য হতে আগ্রহ প্রকাশ করছি।

এতে আরো উপস্থিত ছিলেন কাতার আওকাফের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ, হাফেজ মোহাম্মদ ইলিয়াস, হাফেজ মোহাম্মদ আইয়ূব, নুজুম গ্রুপের পারচেজ ডিরেক্টর মাওলানা শাহ মাসুম খাদেম, নুজুম গ্রুপের PRO হাফিজুর রহমান নাহিদ, অনারেবল ডিরেক্টর আব্দুল্লাহ আল নুমান, মোহাম্মদ আবু হানিফ সহ আল আমীন সমিতির সদস্যবৃন্দ।

কাতারে আল আমিন সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ