সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

আসাম ইস্যুতে মমতার বিরুদ্ধে বিজেপির মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সম্প্রতি ভারতের আসাম রাজ্যে নাগরিকদের চূড়ান্ত খসড়া তালিকা তৈরী করা হয়। এ তালিকা থেকে ৪০ লাখ মানুষ বাদ পড়েছে। এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, আসামের এই ঘটনা ভারতে গৃহযুদ্ধ উসকে দিতে পারে। এর ফলাফল রক্তক্ষয়ী হতে পারে।

আসাম নিয়ে এমন বক্তব্যের জেরে তার বিরুদ্ধে মামলা করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসামে ভারতীয় জনতা যুব মোর্চা'র (বিজেওয়াইএম) তিন কর্মী ওই মামলা করেছেন। খবর এনডিটিভি-এর।

খবরে বলা হয়, বিজেওয়াইএম-এর ওই তিন কর্মীর অভিযোগ, মমতার এ বক্তব্য আসামের সম্প্রদায়গুলোর মধ্যে ঘৃণা ও উত্তেজনা উসকে দিচ্ছে। তাই তারা মমতার বিরুদ্ধে আইনি লড়াই লড়বেন বলে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ মার্চের আগে আসামে এসেছে এটা প্রমাণ করতে না পারায় ভারতীয় নাগরিক তালিকা থেকে ৪০ লাখ মানুষকে বাদ দিয়ে সম্প্রতি চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়।

এ বিষয়ে নয়া দিল্লীতে এক বৈঠকে মমতা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এ তালিকা করা হয়েছে। আমরা এটা হতে দেব না। বিজেপি বিভাজন সৃষ্টির জন্য এটা করেছে । এই পরিস্থিতি কিছুতেই মেনে নেয়া যাবে না। এতে দেশে গৃহযুদ্ধ শুরু হবে, ফল হবে রক্তক্ষয়ী। সূত্র: এনডিটিভি।

আরও পড়ুন: অশান্ত হয়ে উঠতে পারে ভারতের আসাম

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ