মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন বিক্ষোভ বিষয়ে জরুরি বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌমন্ত্রী শাহজাহান খান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইজিপি জাবেদ পাটোয়ারি এবং বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত আছেন।

গত রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকা। তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা এ আন্দোলন করছেন।

সড়কের ঘাতক বাস চালকের শাস্তির পাশাপাশি পরিবহন খাতের নৈরাজ্যের বিষয়ে বেশ কিছু দাবি দাওয়া পেশ করেছে শিক্ষার্থীরা।

জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এরই মধ্যে যে বাস দুটির পাল্লাপাল্লিতে এই দুর্ঘটনা ঘটেছে তার চালক ও সহকারীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত এখনও ধরা ছোঁয়ার বাইরে।

বৈঠক শেষে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান গণমাধ্যমে কথা বলবেন।

নারায়ণগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দিল শ্রমিকরা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ