সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ায় উদ্বোধন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান, পিএইচডি প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: ওবায়দুল হক ও মো: সালেহ ইকবাল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: নিজামুল হক এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও পটিয়া শাখাপ্রধান এ বি এম মোস্তফাসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বীর শহীদের স্মরণে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে ৩০ লাখ বৃক্ষরোপণের সরকারি কর্মসূচি চলছে। এ উদ্যোগে উৎসাহিত হয়ে ইসলামী ব্যাংক এ কর্মসূচি গ্রহণ করে। এরই অংশ হিসেবে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে এ বছর ৬ লাখ ৫০ হাজার বৃক্ষ বিতরণ করছে ইসলামী ব্যাংক।

এছাড়া প্রত্যেক সদস্যকে নিজ উদ্যোগে আরো ২টি করে গাছ লাগানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, ইতোপূর্বে ইসলামী ব্যাংক সারাদেশে ৬২ লাখ ৫২ হাজার ফলজ বৃক্ষ রোপন করে।

মিম ও করিমের পরিবারকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ