সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

দ্বিতীয়বার গরম করে খাবেন না যে ৭ খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের প্রত্যেকবেলাতেই কিছুনা কিছু খাবার বেঁচে যায়। সেই খাবারগুলো পরে গরম করে আবার খাই। খাবার গরম করে খেলে সাধারণত কোনো সমস্যা না হলেও কিছু খাবার পুনরায় গরম করে খাওয়া একেবারেই স্বাস্থ্যসম্মত নয়।

১. মুরগির মাংস

মুরগির মাংস গরম করে খেলে একাধিক শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। আসলে চিকেনে উপস্থিত প্রোটিনের গঠন একেবারে বদলে যায়, যখন খাবারটি গরম করা হয়। ফলে এমন ধরেনর প্রোটিন শরীরে প্রবেশ করা মাত্র হজমের সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই এবার থেকে অল্প করে মুরগির মাংস রান্না করবেন। আর যদি কোনও কারণে থেকেও যায় তাহলে ভুলেও সেটি গরম করে খাওয়ার কথা ভাববেন না।

২. আলুর তরকারি

পুষ্টিগুণে ভরপুর এই খাদ্যটি যদি বারে বারে গরম করে খাওয়া হয়, তাহলে এতে উপস্থিত শরীরের উপকারি উপাদানগুলির কর্মক্ষমতা কমে যেতে শুরু করে। ফলে এমন খাবার খেলে শরীরের কোনও উপকারেই লাগে না। শুধু তাই নয়, একাধিক কেস স্টাডি করে দেখা গেছে বারেবারে গরম করে আলু দিয়ে বানানো কোনও তরকারি খেলে পেট খারাপ হওয়ার সম্ভবনা বেড়ে যায়। সেই সঙ্গে ফুড পয়েজেনিং হওয়ার আশঙ্কাও থাকে। তাই সুস্থ থাকতে এবং হজম ক্ষমতাকে চাঙ্গা রাখতে এবার থেকে আর এই ভুল কাজটি করবেন না দয়া করে।

৩. বিট

ভেজিটেবল চপ, বিট গাজরের তরকারি সব বাঙালি রান্না ঘরে বিটকে কাজে লাগিয়ে একাধিক মুখরোচক পদ রান্না করা হয়ে থাকে। কিন্তু একথা কি জানা আছে যে রান্না করা যে কোনও বিটের পদ গরম করে খেলে শরীর খারাপ হবেই হবে! তবে একটা পদ্ধতিতে এমন ধরনের খাবার গরম করে খেলে কোনও অসুবিধা হয় না। কী সেই পদ্ধতি? ফ্রিজে রাখা বিটের তরকারি খাওয়ার কম করে ২ ঘন্টা আগে বার করে নেবেন। সময় হয়ে গেলে অল্প আঁচে গরম করে খাবেন। এমনটা করলে দেখবেন ক্ষতি হওয়ার আশঙ্কা কমবে।

৪. মাশরুম

যেদিন রান্না করেছেন সেদিনই খেয়ে ফেলার চেষ্টা করবেন মশরুম দিয়ে বানানো যে কোনও পদ। কারণ মাশরুম গরম করার সময় এতে উপস্থিত প্রোটিন তার গঠন পরিবর্তন করে দেয়। ফলে এমন বিকৃত প্রোটিন শরীরে প্রবেশ করলে ক্ষতি ছাড়া ভাল হয় না। তাই সব সময় মাশরুম রান্না করে দিনের দিনে খেয়ে ফেলার চেষ্টা করবেন।

৫. ডিম

ডিমের তরকারি গরম করে খান না, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে বলে তো মনে হয় না। কিন্তু জেনে রাখা ভাল যে এই অভ্যাস শরীরের পক্ষে একেবারেই ভাল নয়। কারণ গরম করা মাত্র ডিমে উপস্থিত প্রোটিন একেবারে নষ্ট হয়ে যায়। শুধু তাই নয় গরম করার সময় ডিমের শরীরে নানা ক্ষতà¦