শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মোবাইলের সর্বনিম্ন কলরেট হচ্ছে ৪৫ পয়সা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল ফোনের সর্বনিম্ব কলরেট হতে যাচ্ছে ৪৫ পয়সা। একই সঙ্গে অফনেট ও অননেট পদ্ধতিও তুলে দেওয়া হচ্ছে। এর ফলে যেকোনো মোবাইল অপারেটরেই একই রেটে কথা বলা যাবে।

সর্বোচ্চ কলরেট ১.৫০ টাকা করার কথা বলা হলেও শেষ পর্যন্ত এটি ২ টাকাই থাকছে। বর্তমানে একই অপারেটরে অননেটে কথা বলা যায় সর্বনিম্ন ২৫ পয়সায় আর অফনেটে অর্থ্যাৎ অন্য অপারেটরে কথা বলতে সর্বনিম্ন খরচ হয় ৬০ পয়সা।

সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে এক বৈঠকে সর্বনিম্ন কলরেটের বিষয়ে এই সিদ্ধান্ত হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে, খুব শিগগিরই প্রস্তাবিত কলরেটের নির্দেশনা বাস্তবায়িত হতে যাচ্ছে। কারণ এর সঙ্গে মোবাইল নাম্বার পোর্টেবেলিটি (এমএনপি) চালুর বিষয়টি জড়িত।

সংশ্লিষ্টরা বলছেন, বহুল প্রতীক্ষিত এমএনপি সেবা চালু করা হলে অননেট ও অফনেটের ভিন্ন ভিন্ন কলরেট মার্কেটে অসম প্রতিযোগিতা তৈরি করতে পারে। তাই এমএনপি চালুর আগেই সর্বনিম্ন কলরেটের নতুন এই নির্দেশনা কার্যকর হবে। এতে গ্রাহকরাই লাভবান হবেন।

গেল ১ আগস্ট এমএনপি চালু করার কথা ছিল। কিন্তু অননেট ও অফনেটের বিষয়ে সুরাহা হওয়াসহ বেশকিছু কারণে তা পিছিয়ে গেছে। যদিও এই সেবা দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ও স্লোভেনিয়ার ব্যবসায়ীদের কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান টেলিটেক বিডি। গত বছরের নভেম্বরে এমএনপি এর লাইসেন্স পায় প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: জাল নোট শনাক্ত করতে মোবাইল অ্যাপ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ