সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

হজব্রত পালনে মক্কায় পৌঁছেছেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালনের উদ্দেশে মক্কা মুকাররমায় পৌঁছেছেন সাকিব আল হাসান। সৌদি রাজপরিবারের অতিথি হিসেবে এবছর হজব্রত পালন করবেন তিনি।

রোববার রাত ১১টায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের সঙ্গে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলায়না হাসান অব্রিরও হজ পালন করার কথা থাকলেও তারা এখনো যুক্তরাষ্ট্রে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, সৌদি রাজপরিবারের অতিথি হয়ে হজে গমন করছেন সাকিব। তার সঙ্গে সরকারি কয়েকজন কর্মকর্তাও রয়েছেন সফরে।

হজে যাওয়ার আগে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে ভক্তদের কাছে ক্ষমা চান তিনি।

সাকিবল বলেন, এই পবিত্র জিলহজ মাসে একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহর ঘরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সবার নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ পালন করতে পারি।

ব্যবসার এখন মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আমার বা আমার পরিবারের কোনো ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সবার মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।

অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই রেকর্ড মেসির

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ