মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কবরে কি নবিজীর ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোনো কোনো মানুষের ধারণা, কবরে সুওয়াল-জওয়াবের সময় যখন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে তখন সরাসরি নবিজীকে দেখিয়ে বা নবীজীর ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে। তাদের এ ধারণা ভিত্তিহীন।

কুরআন-হাদীসের কোথাও এমন কথা উল্লেখ নেই। ফলে হাদীস বিশারদগণ নবিজীকে দেখানোর কথা প্রত্যাখ্যান করেছেন। ইবনে হাজার আসকালানী রাহ. বলেন-

أن هذا لم يرد في خبر صحيح.

কোনো সহীহ বর্ণনায় একথা উল্লেখ হয়নি। -মাজমূআতুর রাসায়িলিল মুনিরিয়্যাহ খ. ৪ (ফাতাওয়া ইবনে হাজার আসকালানী), পৃ. ৪১; শরহুস সুদূর, সুয়ূতী রাহ. পৃ. ১৪৫

এ সংক্রান্ত বর্ণনার هذا الرجل (এই ব্যক্তি) শব্দ থেকে কেউ কেউ যদিও বলতে চেয়েছেন যে, নবিজীকে দেখানো হবে- কিন্তু তাদের কথা সহীহ নয়। কারণ, সহীহ বুখারীর বর্ণনায় (হাদীস ১৩৩৮) রয়েছে-

مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرّجُلِ مُحَمّدٍ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ؟

এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তোমার কী বিশ্বাস ছিল?

হযরত মাওলানা তাকী উসমানী দামাত বারাকাতুহুমও তাকমিলা ফাতহুল মুলহিমে এ বিষয়ে আলোচনা করেছেন যে, সুওয়াল-জওয়াবের সময় নবিজীর ছবি দেখানো বিষয়ে যে কথা সমাজে প্রচলিত আছে তা দলীলসিদ্ধ নয়। -তাকমিলা ফাতহুল মুলহিম খ. ৬, পৃ. ২৪১/আল-কাউসার।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

দেশে দেশে তারুণ্যের জাগরণ, পিছিয়ে পড়ছে কি কওমি তরুণরা?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ